Friday, August 28, 2026
Homeশিক্ষামূলক গল্পসুযোগ ছদ্মবেশে আসে খুঁজে নিতে শিখুন

সুযোগ ছদ্মবেশে আসে খুঁজে নিতে শিখুন

সুযোগ ছদ্মবেশে আসে খুঁজে নিতে শিখুন

মাঝ সমুদ্রে একটা জাহাজ হঠাৎ ডুবে যায় । জাহাজের একমাত্র জীবিত যাত্রী নিজের অজান্তে ভাসতে ভাসতে এক পরিত্যাক্ত দ্বীপে পৌঁছান । তিনি বার বার ঈশ্বরকে ডাকতে থাকেন , ” হে ঈশ্বর, আমাকে উদ্ধার কর!” তিনি প্রতিদিন সমুদ্রের কাছে গিয়ে অপেক্ষা করেন , যদি কোন জাহাজ এসে তাঁকে উদ্ধার করে।

বহুদিন অপেক্ষা করার পর তিনি উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন । তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করেন , এবং সেখানে থাকতে শুরু করেন । একদিন সমুদ্রে মাছ ধরে নিজের বাসায় ফিরে দেখেন তাঁর কাঠের তৈরি ঘরে আগুন লেগেছে। চারিদিকে ধোঁয়ায় ঢাকা। তিনি রাগে, দুঃখে চিৎকার করতে থাকেন ,” হে ঈশ্বর! তুমি কিভাবে এটা করতে পারলে!”

পরদিন সকালে, যখন তিনি তাঁর ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন, তখন তিনি একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন। দৌড়ে সমুদ্রের তীরে পৌঁছে দেখলেন, একটা জাহাজ তাঁকে উদ্ধার করতে এসেছে। তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন ,” আপনি জানলেন কিভাবে, যে আমি এখানে আছি?” ক্যাপ্টেন বললেন, ” কাল সন্ধ্যায় আমরা আপনার দেওয়া ধোঁয়ার সিগন্যাল দেখে জানতে পারি যে আপনি এখানে আটকা পড়েছেন ।”

শিক্ষাঃ কখনই ভুললে চলবে না, যে , ঈশ্বরের আশীর্বাদ আমাদের সবার উপরেই আছে, কিন্তু সে আশীর্বাদ ছদ্মবেশে আসে। সেটা আমাদের চিনে নিতে হবে।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments