Friday, August 28, 2026
Homeশিক্ষামূলক গল্পআগে কাজ শেষ করুন তারপর আনন্দ করুন

আগে কাজ শেষ করুন তারপর আনন্দ করুন

আগে কাজ শেষ করুন তারপর আনন্দ করুন

এক অফিসের একজন সেলস ম্যান , একজন কেরানী ও ম্যানেজার একসঙ্গে অফিসের পাশে এক রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছিলেন । রাস্তায় তাঁরা আলাদীনের সেই আশ্চর্য প্রদীপ কুড়িয়ে পেলেন। সেটা হাত দিয়ে ঘষা দিতেই জিন বেরিয়ে এল। জিন বলল, ” আমি প্রত্যেককে একটা করে বর দিতে চাই , তাড়াতাড়ি বলে ফেলুন কে কি বর চান।”

সেলস ম্যান বলল, ” কাজ করতে আর ভাল লাগছে না , আমি এখুনি মালদ্বিপে বেড়াতে যেতে চাই ।”

কেরানী বলল, ” সত্যিই , কাজ করে করে বিরক্ত হয়ে পরেছি ! আমি আমার পরিবার সহ এখুনি হাওয়াই দ্বীপে সমুদ্রের ঠাণ্ডা হাওয়া খেতে চাই ।”

জিন তথাস্তু বলার সাথে সাথেই দুজনে অদৃশ্য হয়ে গেল।

এবার জিন ম্যানেজারকে বলল, ” বলুন , আপনি কি বর চান?”

একটু ভেবে নিয়ে ম্যানেজার বললেন,” অফিসে এখনও অনেক কাজ শেষ করতে বাকি আছে , … …… … আমি লাঞ্চের পর ওই দুজনকে অফিসে দেখতে চাই ।”

শিক্ষাঃ আগে যে কাজের দায়িত্ব নিয়েছেন তা শেষ করুন। তারপর আনন্দ করুন।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments