Friday, August 28, 2026
Homeশিক্ষামূলক গল্পরাগ পুষে রাখবেন না, ক্ষমা করতে শিখুন

রাগ পুষে রাখবেন না, ক্ষমা করতে শিখুন

রাগ পুষে রাখবেন না, ক্ষমা করতে শিখুন

একদিন এক গুরু তাঁর এক ছাত্রকে একটা খালি বস্তা আর এক বাক্স আলু দিয়ে বললেন, “তুমি কিছু লোকের নাম মনে কর যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বিশেষ করে তাদের নাম মনে কর যাদের তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। বাক্স থেকে আলু বের কর, একটা করে আলুতে এক এক জনের নাম খোদাই কর, আর বস্তার মধ্যে রাখ। এবার বস্তাটা পিঠে চাপিয়ে এক সপ্তাহ ঘুরে বেড়াও । এক সপ্তাহ পর আমার কাছে এসো ।”

ছাত্র গুরুর কথা মত তাই করল । প্রথমদিকে তার কিছু মনে হল না। একদিন পরে তার বস্তাটা ভারী বলে মনে হল, যদিও আলুর ওজন একই ছিল। তারপর আলু পচতে শুরু করল, আলু থেকে পচা গন্ধ ছড়াল । ছাত্র অস্বস্তি বোধ করল। কিছুদিন পর পচা আলুর গন্ধ সহ্য করা গেল না, উপরন্তু , পিঠে পচা আলুর রস লাগতে লাগল। ছাত্র আলুর বস্তা ফেলে দিয়ে গুরুর কাছে এল।

গুরু বললেন, ” তুমি কিছু বলবে?”

ছাত্র বলল, “ যখন আমরা কাউকে ক্ষমা করতে না পারি, তখন একটা Negative Feeling আমরা আমাদের মধ্যে বহন করি, ঐ আলুর বস্তার মত। যত বেশীদিন আমরা ঐ Negativity বহন করব, জীবন তত বেশী দুর্বিষহ হয়ে উঠবে ।”

শিক্ষাঃ রাগ বহন করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত ।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments