Friday, August 28, 2026
Homeশিক্ষামূলক গল্পসবাইকে সমান মূল্যায়ন করুন

সবাইকে সমান মূল্যায়ন করুন

সবাইকে সমান মূল্যায়ন করুন

গল্পটি অনেকদিন আগের আমেরিকার এক বিকেলের, যখন আইসক্রিম স্যান্ডির দাম অনেক কম ছিল।

একটি ১০ বছরের ছেলে একটি হোটেলের আইসক্রিম কর্ণারে ঢুকে একটি টেবিলে বসল।

একজন ওয়েটার তার কাছে অর্ডার নিতে আসলো।

ছেলেটি তার কাছে জানতে চাইলো-

“একটি আইসক্রিম স্যান্ডির দাম কত?”

ওয়েটার উত্তর দিল, “৫০ সেন্ট”।

ছোট ছেলেটি তার পকেট থেকে কতগুলো কয়েন বের করে গুনতে শুরু করলো।

তারপর জিজ্ঞাসা করলো, “একটি সাধারণ আইসক্রিমের দাম কত?”
হোটেলে আসা কিছু গেস্ট তখন টেবিলের জন্য অপেক্ষা করছিল এবং একারনে ওয়েটার কিছুটা তারাহুড়ো করছিল,কারন তাদের থেকে যত্নের সাথে অর্ডার নিলে সে হয়তো কিছু টিপ পেতে পারে।

সে বিরক্তিরস্বরে বলল- “৩৫ সেন্ট” ।

ছোট ছেলেটি আবার কয়েনগুলো গুনে নিল। এবং বললো “আমি সাধারণ আইসক্রিমই নেব”।

ওয়েটার আইসক্রিম নিয়ে এল, এবং টেবিলে বিলটা রেখে তাকে কিছু না বলেই চলে গেল। ছেলেটি আইসক্রিমটি খেয়ে, ক্যাশিয়ারকে টাকা দিয়ে চলে গেল।

ওয়েটার লোকটি যখন ফিরে এলে, সে টেবিলটি মুছতে শুরু করে এবং তারপর যা দেখলো তাতে তার চোখে জল আসলো।

সেখানে, খালি প্লেটেরর পাশে সুন্দরভাবে রাখা ছিল, ১৫ সেন্ট – তার টিপ।

শিক্ষাঃ কাউকে উপরের রুপ দেখে অবহেলা করা উচিত নয়।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments