Friday, August 28, 2026
Homeশিক্ষামূলক গল্পকৃত্রিম নয় প্রকৃত ভালোবাসতে শিখুন

কৃত্রিম নয় প্রকৃত ভালোবাসতে শিখুন

এক ব্যক্তি ২০০ মাইল দূরে থাকা তাঁর মা কে , তাঁর মা এর জন্মদিনে ফুল পাঠাবার জন্য একটি ফুলের দোকানের সামনে তাঁর গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নেমে তিনি দেখলেন, একটা বাচ্চা মেয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে । তিনি তাকে জিজ্ঞেস করলেন, ” তুমি কাঁদছ কেন?”

মেয়েটি উত্তরে বলল,” আমি আমার মা এর জন্য একটা লাল গোলাপ কিনতে চাই। কিন্তু আমার কাছে মাত্র ১০ টাকা আছে, যেখানে গোলাপের দাম ২০ টাকা।”

লোকটি হাসলেন , বললেন , ” এসো আমার সাথে, আমি ফুল কিনে দিচ্ছি।” তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন এবং তাঁর মা এর জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন। তিনি মেয়েটিকে বললেন ,” চল , আমি তোমাকে তোমার মা এর কাছে পৌঁছে দিই।”

মেয়েটি খুব খুশী হল এবং রাজি হয়ে গেল। সে গাড়িতে চাপলো এবং রাস্তা দেখিয়ে নিয়ে চলল । একটা কবরখানার পাশে সে গাড়ি দাঁড় করাতে বলল। তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে , সদ্য মাটি দেওয়া এক কবরের উপর লাল গোলাপটা রেখে প্রার্থনা করল।

লোকটির দুচোখ জলে ভিজে গেল। তিনি গাড়ি ঘুরিয়ে ফুলের দোকানে এলেন। ফুল পাঠানোর অর্ডার বাতিল করলেন। কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং ২০০ মাইল দূরে মা এর কাছে যাবার জন্য গাড়িতে স্টার্ট দিলেন।।

শিক্ষাঃ আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না। ঠিক সময়ে তাদের ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন, নয়তো বা অনেক দেরি হয়ে যাবে।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments