উপন্যাস সমগ্র – হুমায়ূন আহমেদ
বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতিকে হুমায়ুন আহমেদ উপহার দিয়েছেন তাঁর অসামান্য বই, নাটক এবং চলচ্চিত্র।
তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ দেখতে দর্শকের ঢল নামে। এছাড়া শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, ঘেটুপুত্র কমলা প্রভৃতি চলচ্চিত্র সুধীজনের প্রশংসা পেয়েছে। অনন্য কীর্তি হিসেবে আছে তাঁর নাটকগুলো। এইসব দিনরাত্র, বহুব্রীহি, আজ রবিবার, কোথাও কেউ নেই, অয়োময়ো আজও নিন্দিত দর্শকমনে। হিমু, মিসির আলি, শুভ্রর মতো চরিত্রের জনক তিনি। রচনা করেছেন নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্পের মতো সব মাস্টারপিস। শিশুতোষ গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী মিলিয়ে হুমায়ূন আহমেদ এর বই সমূহ এর পাঠক সারাবিশ্বে ছড়িয়ে আছে। হুমায়ূন আহমেদ এর বই সমগ্র পৃথিবীর নানা ভাষায় অনূদিতও হয়েছে।
১৯৪৮ সালের ১৩ই নভেম্বর, তৎকালীন পূর্ব পাকিস্তানে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কুতুবপুরে পীরবংশে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে তিনি ২০১২ সালে ইহলোক ত্যাগ করেন। এরপর গাজীপুরে তাঁর প্রিয় নুহাশ-পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
সূচিপত্র:
- অচিনপুর
- অপেক্ষা
- অমানুষ
- আয়নাঘর
- নি
- নবনী
- নন্দিত নরকে
- তন্দ্রাবিলাস
- নিশীথিনী
- দেবী
- নিষাদ
- কুহক
- কোথাও কেউ নেই
- ওমেগা পয়েন্ট
- বৃষ্টি বিলাস
- বাদশাহ নামদার
- আসমানীরা তিন বোন
- আমাদের শাদা বাড়ি
- আমিই মিসির আলি
- আজ আমি কোথাও যাব না
- অনিল বাগচীর একদিন
- তিথির নীল তোয়ালে
- তেতুল বনে জোছনা
- কুদ্দুসের একদিন
- কালো যাদুকর
- ফিহা সমীকরণ
- অনন্ত নক্ষত্র বীথি
- নীল অপরাজিতা
- নলিনী বাবু B.Sc
- গৌরীপুর জংশন
- মীরার গ্রামের বাড়ী
- দারুচিনি দ্বীপ
- দেয়াল
- সাজঘর
- পুফি
- শূন্য
- ইরিনা
- বিপদ
- বৃহন্নলা
- বহুব্রীহি
- বাসর
- বৃষ্টি ও মেঘমালা
- শঙ্খনীল কারাগার
- ভয়ংকর ভুতুড়ে
- আজ হিমুর বিয়ে
- হলুদ হিমু কালো র্যাব
- হিমু মামা
- হিমুর মধ্যদুপুর
- হিমুর দ্বিতীয় প্রহর
- হিমুর রূপালী রাত্রি
- হিমু এবং একটি রাশিয়ান পরী
- একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা
- রাবণের দেশে আমি এবং আমরা
- হরতন ইশকাপন
- সবাই গেছে বনে
- তারা তিন জন
- তাহারা
- তোমাদের জন্য ভালোবাসা
- নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ
- বাদল দিনের দ্বিতীয় কদম ফুল
- যখন নামিবে আঁধার
- মেঘের ওপর বাড়ি
- ম্যাজিক মুনশি
- ময়ূরাক্ষী
- মৃন্ময়ী
- ছেলেটা
- পোকা
- দ্বিতীয় মানব
- বোতল ভূত
- পারাপার
- লিলুয়া বাতাস
- আমি এবং কয়েকটি প্রজাপতি
- আঙুল কাটা জগলু
- আমি এবং আমরা
- আকাশ জোড়া মেঘ
- পারুল ও তিনটি কুকুর
- দরজার ওপাশে
- নক্ষত্রের রাত
- মাতাল হাওয়া
- লীলাবতী
- শুভ্র গেছে বনে
- চাঁদের আলোয় কয়েকজন যুবক
- হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
- মিসির আলির চশমা
- মিসির আলির অমীমাংসিত রহস্য
