Thursday, July 30, 2026
Homeকবিতাএত হাসি কোথায় পেলে - জসীম উদ্‌দীন

এত হাসি কোথায় পেলে – জসীম উদ্‌দীন

এত হাসি কোথায় পেলে
– জসীম উদ্‌দীন

এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মুখটি ভরে
কোন বা গাঙের কলকলানি।
কে দিয়েছে রঙিন ঠোঁটে
কলমী ফুলের গুলগুলানি।
কে দিয়েছে চলন-বলন
কোন সে লতার দুলদুলানী।
কাদের ঘরে রঙিন পুতুল
আদরে যে টুইটুবানি।
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটুবানি।
কাদের পাড়ার ঝামুর ঝুমুর
কাদের আদর গড়গড়ানি
কাদের দেশের কোন সে চাঁদের
জোছনা ফিনিক ফুলছড়ানি।
তোমায় আদর করতে আমার
মন যে হলো উড়উড়ানি
উড়ে গেলাম সুরে পেলাম
ছড়ার গড়ার গড়গড়ানি।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments