Sunday, November 15, 2026
Homeশিক্ষামূলক গল্পশিক্ষণীয় গল্প: ভাগ্য কি?

শিক্ষণীয় গল্প: ভাগ্য কি?

শিক্ষণীয় গল্প: ভাগ্য কি?

এক চিড়িয়াখানায় একটা উটের বাচ্চা তার মা কে জিজ্ঞাসা করল, মা আমাদের পিঠে উঁচু মত এটা কি?

তার মা জবাব দিল, বাবা, এটাকে কুঁজ বলে। মরুভূমিতে আমাদের অনেক দূর যেতে হয়, আর অনেক সময় অনেক দূর পর্যন্ত জলের কোন চিহ্ন দেখা যায় না। তাই পানীয় জলের প্রয়োজন হয়। এর মধ্যে আমরা জল সঞ্চয় করে রাখতে পারি, যা প্রয়োজনে আমরা কাজে লাগাতে পারি।

বাচ্চা উট বলল, বা দারুন ব্যাপার! আচ্ছা মা, আমাদের পাগুলো এত লম্বা লম্বা কেন?

মা উট বলল, বাবা, মরুভূমিতে আমাদের অনেক দূর যেতে হয়, তাই যাতে অত দূরে যেতে আমাদের কোন কষ্ট না হয় তার জন্য আমাদের পা এত লম্বা।

বাচ্চা উট আবার বলল , মা, আমাদের নাকে, চোখে এত বড়বড় লোম কেন?

মা হাসতে হাসতে জবাব দিল , বাবা, মরুভূমিতে মাঝে মধ্যেই বালুঝড় হয়। বালি যাতে আমাদের চোখে- নাকে ঢুকে না যায় তার জন্য প্রকৃতি আমাদের নাকে- চোখে এত বড়বড় লোম দিয়েছে।

এবার বাচ্চা উট বলল, মা আমি একটা কথা বুঝতে পারছি না, প্রকৃতি আমাদের কুঞ্জ দিয়েছে জল সঞ্চয় করে রাখার জন্য, লম্বা লম্বা পা দিয়েছে মরুভূমিতে অনেক দূর যাবার জন্য, বড়বড় লোম দিয়েছে বালির হাত থেকে বাঁচার জন্য, তাহলে, আমরা এখানে চিড়িয়াখানায় কি করছি?

শিক্ষাঃ আপনি যতই Quality সম্পন্ন হন না কেন, যদি আপনি সঠিক জায়গায় না থাকেন তবে আপনি ভাগ্যবান নন। ভাগ্য কি? সঠিক সময়ে, সঠিক জায়গায় , সঠিক লোকেদের মধ্যে থাকাকেই ভাগ্য বলে।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments