শিবরাম রচনা সমগ্র – শিবরাম চক্রবর্তী
শিবরাম চক্রবর্তীর ‘শিবরাম রচনা সমগ্র’। একে রম্য রচনা সমগ্রও বলা যায়। এতে যেমন আছে কাকা ভাতিজার অদ্ভুত কর্মকীর্তি সেই সাথে আছে হর্ষবর্ধন-গোবর্ধনের বোকামির চূড়ান্ত নিদর্শন। রস, কৌতুক আর স্যাটায়ারে পরিপূর্ণ এই গল্পসমগ্রের প্রতিটি গল্পই হাস্যরসে টইটম্বুর। সেন্স অফ হিউমার কত প্রকার ও কি কি সেটা বোঝার জন্য এই বইটা পড়া বাধ্যতামূলক। একটা সামান্য বাক্যকে শব্দের সৃজনশীলতার সাহায্যে সুন্দর করে তুলতে লেখক পারদর্শী ছিলেন। লেখকের আর এক দুর্লভ ক্ষমতা ছিল, মানুষকে হাসানোর ক্ষমতা। এই দুই ক্ষমতার প্রয়োগ আপনি পুরোবই জুড়েই দেখতে পাবেন। ভদ্রতার মেকি হাসি হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়লে এই ধরনের বইগুলো ওষুধ হিসেব কাজ করে,চেপে রাখা ক্লান্তি, হতাশা নিমেষেই দূর হয়ে যায়।
সূচিপত্র:
- মন্টুর মাস্টার
- স্বামী মানেই আসামি
- একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা
- এক ভুতুড়ে কান্ড
- আমার বাঘ শিকার
- শ্রীকান্তের ভ্রমণকাহিনী
- সত্যবাদিতার পুরস্কার!
- হর্ষবর্ধনের অক্কালাভ
- ইংরিজি যার নাম
- গোলদিঘির ভূত!
- ভালবাসার অ আ ক খ
- হাতির সঙ্গে হাতাহাতি
- স্বামী হওয়ার সুখ
- ভ্যা-জাল!
- প্রেম এবং দাঁত
- নিখরচায় জলযোগ
- চটির সঙ্গে চটাচটি
- আমার সম্পাদক শিকার
- আস্তে আস্তে ভাঙো
- লাভের বেলায় ঘন্টা!
- ঠিক ঠিক পিকনিক
- ফিসটের ফিসটি
- গৃহিণী গৃহ মুছ্যতে
- একটি বেতার ঘটিত দুর্ঘটনা
- হর্ষবর্ধনের সূর্য-দর্শন
- হর্ষবর্ধনের বাঘ শিকার
- আমার ভালুক শিকার
- অঙ্ক সাহিত্যের যোগফল
- বন্ধুর মতন নেই আর!
- রিক্সায় কোনো রিস্ক নেই!
- গুরুচন্ডালী
- নব্য উপকথা
