সেরা কিশোর গল্প – আহসান হাবীব
আহসান হাবীব ( জন্ম: ১৫ নভেম্বর, ১৯৫৭) বাংলাদেশের একজন জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক এবং কমিক বই লেখক। পল্টু-বিল্টু, পটলা-ক্যাবলা তার তৈরী কিছু বিখ্যাত কমিক্স চরিত্র। তিনি জনপ্রিয় মাসিক রম্য পত্রিকা উন্মাদের বর্তমান প্রধান সম্পাদক। এছাড়া বেশকিছু হাস্যরসাত্মক নাটক রচনা করে তিনি সুনাম কুড়িয়েছেন। তার পিতা পুলিশ কর্মকর্তা শহীদ ফয়জুর রহমান আহমেদ। তিনি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের সর্বকনিষ্ঠ ভ্রাতা। “বাংলাদেশি কার্টুনের পিতা”, “গ্র্যান্ডফাদার অফ জোকস” আরও নানারকম উপাধিতে তাঁকে ভূষিত করা হয়েছে।
