Wednesday, July 29, 2026
Homeশিক্ষামূলক গল্পভালো কাজের প্রতিদান

ভালো কাজের প্রতিদান

ভালো কাজের প্রতিদান

একদিন একটা লোক কাজ শেষে পাহাড়ি এক রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পেলেন একজন বয়স্ক ভদ্রমহিলা তার বন্ধ হয়ে যাওয়া নীল রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে, তার পাশ দিয়ে একটার পর একটা গাড়ি বেরিয়ে গেলেও কেউ তাকে সাহায্যের জন্য দাঁড়াচ্ছে না।

তখন লোকটি সাইকেল থেকে নেমে ভদ্রমহিলার সামনে গিয়ে দাঁড়ালেন, আর বললেন আমি কি আপনাকে কোন সাহায্য করতে পারি?

কারখানায় কাজের দরুন লোকটির ময়লা পোশাক, উস্কোখুস্কো চুল দেখে ভদ্রমহিলা ঠিক আশ্বস্ত হতে পারলেন না। ভদ্রমহিলার চোখে-মুখে অস্বস্তির ছাপ দেখে লোকটি বুঝতে পারলেন তার মনের ভিতরে কি চলছে? তাই আবার ভদ্রমহিলাকে বললেন, আমি আপনাকে সাহায্য করতেই এসেছিলাম। বাইরে ভীষণ ঠান্ডা আপনি গাড়ির ভেতরে বসে অপেক্ষা করুন। আমি বাকিটা সামলে নিচ্ছি। ওই বয়স্ক মহিলার পক্ষে সরানো অসম্ভব একটা কাজ।

এরপর লোকটি অনেক পরিশ্রম করে টায়ারটি সারাতে সক্ষম হয়। ইতিমধ্যে ভদ্রমহিলা টের পেলেন লোকটি ভালো একজন মানুষ। বুঝতে পারলেন, তিনি যদি না থাকতো তবে পাহাড়ি এই অন্ধকার রাস্তায় তিনি হয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতো।

তাই কাজ শেষ হওয়ার পর তিনি লোকটিকে ৫০০ টাকার একটি নোট হাতে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য যা করলে তার কোনো মূল্য হয় না তবুও রাখো এটা তোমার ন্যায্য পাওনা। তখন লোকটি মৃদু হেসে ভদ্রমহিলাকে বললেন আমি কাউকে সাহায্য করার বিনিময়ে টাকা নিতে পারব না ম্যাডাম।

আপনি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চান তবে পরের বার কাউকে সাহায্য করার সময় আমার নামটা মনে করবেন। এই বলে সাইকেল চালিয়ে বিদায় নিলেন। ভদ্রমহিলা ও গাড়ি নিয়ে রওনা দিলেন। খানিকবাদে একটি রেস্তোরাঁয় খাবেন বলে থামলেন।

সেখানে দেখতে পেলেন এক গর্ভবতী মেয়ে সবাইকে খাবার সারফ করছে আচমকা সেই মেয়েটির হাত থেকে একটি কাঁচের পাত্র পড়ে গেল। ম্যানেজার দৌড়ে এসে ভীষণ বকাবকি করল মেয়েটিকে, এবং জানালো এ টাকা তার মাইনে থেকে কেটে নেওয়া হবে। তখন বয়স্ক ভদ্রমহিলা মনে মনে ভাবলেন….

কতটা টাকার দরকার হলে এই গর্ভবতী মহিলাকে এই অবস্থাতেও রেস্টুরেন্টে চাকরি করতে হয়। তাই তিনি যখন খাবার খেয়ে বিদায় নিলেন, তখন যাওয়ার আগে মেয়েটিকে ডেকে ৪ হাজার টাকা গুজে দিলেন, আর মনে মনে লোকটির বলা কথাটি ভাবলেন…..

এতগুলো টাকা টিপস হিসেবে পেয়ে মেয়েটি তড়িঘড়ি করে বাড়িতে ফিরল দেখল তার স্বামী তখন রাতের খাবার তৈরি করতে ব্যস্ত। মেয়েটি ঢুকেই স্বামীর হাতে ৪০০০ টাকা দিয়ে সমস্ত ঘটনা তাকে জানানোর পর হঠাৎ তার স্বামী বলে উঠলো। আচ্ছা ভদ্রমহিলার গাড়ির রংটা কি নীল ছিল? স্বামীর প্রশ্নে মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করল হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে?

লোকটি তখন মৃদু হেসে উপরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ দিয়ে তার স্ত্রীকে বলল.. আসলে কি জানো! কে ভালো কাজ করছে, আর কে খারাপ কাজ করছে, সৃষ্টিকর্তা সব দেখেন। মানুষ তার ভালো কাজের ফল ঠিক, কোন না কোন ভাবে এই পৃথিবীতেই ফেরত পেয়ে যায়।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments