Wednesday, September 30, 2026
Homeশিক্ষামূলক গল্পশিক্ষামূলক গল্প: কৃষক ও শিয়াল

শিক্ষামূলক গল্প: কৃষক ও শিয়াল

শিক্ষামূলক গল্প: কৃষক ও শিয়াল

একদিন এক কৃষক কাঠ কুড়োতে জঙ্গলে গেল। হঠাৎ সে এক আশ্চর্য ঘটনা দেখল। একটা শিয়ালের সামনের দুটি পা নেই, তবুও সে খুশিতে গড়িয়ে বেড়াচ্ছে। কৃষকের মনে প্রশ্ন জাগল—এ কেমন করে বেঁচে আছে? ও তো কোনো শিকার ধরতেও পারে না!

এই ভাবতে ভাবতে হঠাৎ সে দেখতে পেল, এক সিংহ তার মুখে শিকার চেপে নিয়ে সেই দিকেই আসছে। সব পশুপাখি ছুটে পালিয়ে গেল, কৃষকও আতঙ্কে গাছে উঠে পড়ল।

কিছুক্ষণ পর সে দেখল, সিংহটা সেই শিয়ালের কাছে এসে নিজের শিকারের কিছুটা অংশ তার সামনে ফেলে রেখে ভালোবাসা সহকারে ফিরে গেল।

পরের দিনও কৃষক একই ঘটনা দেখল—সিংহ প্রতিদিন শিয়ালকে খাওয়াচ্ছে!

এই দৃশ্য দেখে কৃষকের মনে এক অলৌকিক ভাব জেগে উঠল। সে ঈশ্বরকে মনে মনে প্রণাম করল এবং ভাবল, “যে ঈশ্বর এক পা-ছাড়া শিয়ালকে এমন করে রোজ খাওয়াতে পারেন, তিনি নিশ্চয়ই আমাকে খাওয়ানোর ব্যবস্থাও করবেন।”

এই ভাবনায় সে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে নির্জন এক জায়গায় গিয়ে বসে থাকল—কোনো কাজ না করে, শুধু অপেক্ষা করতে লাগল কেউ তাকে খাওয়াবে বলে। দিন কাটতে লাগল, কিন্তু কেউ এল না।

শেষমেশ না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়ল, প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গেল।

ঠিক তখনই এক মহাজ্ঞানী সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হল। সন্ন্যাসী তাকে জলখাবার খাইয়ে সেবা করলেন। কৃষক কাঁদতে কাঁদতে শিয়ালের ঘটনাটা তাকে বলল এবং বলল, “মহারাজ, ঈশ্বর তো সেই পা-ছাড়া শিয়ালের প্রতি দয়া করেছিলেন, কিন্তু আমি তো প্রাণ হারাতে বসেছিলাম! ঈশ্বর কি আমার প্রতি এতটা কঠোর?”

সন্ন্যাসী তার মাথায় হাত রেখে মুচকি হেসে বললেন,
“তুমি তো ঈশ্বরের বার্তাটা ভুল বুঝে বসেছো। তিনি তোমাকে শিয়ালের মতো হয়ে বসে থাকতে বলেননি—তিনি তো তোমাকে সিংহের মতো হতে বলেছিলেন, যে অন্যকে সাহায্য করে।”

শিক্ষা:
আমাদের জীবনেও অনেক সময় এমন ঘটে, আমরা কোনো ঘটনাকে ঠিকভাবে না বুঝে উল্টোভাবে বুঝে ফেলি। ঈশ্বর প্রত্যেক মানুষকে কিছু না কিছু শক্তি ও সামর্থ্য দিয়ে পাঠান—তাদের উদ্দেশ্য থাকে আমরা যেন সেই সামর্থ্য দিয়ে অন্যের উপকার করি, নিঃসহায় হয়ে বসে না থাকি।
তুমি সিংহ হও, শিয়াল নয়।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments