Wednesday, July 29, 2026
Homeকবিতাঝিঙে ফুল - কাজী নজরুল ইসলাম

ঝিঙে ফুল – কাজী নজরুল ইসলাম

ঝিঙে ফুল – কাজী নজরুল ইসলাম

ঝিঙে ফুল! ঝিঙে ফুল।
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল –
                     ঝিঙে ফুল।
              গুল্মে পর্ণে
              লতিকার কর্ণে
              ঢলঢল স্বর্ণে
       ঝলমল দোলো দুল –
                     ঝিঙে ফুল॥

পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।
পউষের বেলাশেষ
পরি জাফরানি বেশ
মরা মাচানের দেশ
করে তোলো মশগুল –
ঝিঙে ফুল॥

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে,
আলুথালু ঘুমু যাও রোদে-গলা দুকুরে।
প্রজাপতি ডেকে যায় –
‘বোঁটা ছিঁড়ে চলে আয়!’
আশমানে তারা চায় –
‘চলে আয় এ অকূল!’
ঝিঙে ফুল॥

তুমি বলো – ‘আমি হায়
ভালোবাসি মাটি-মায়,
চাই না ও অলকায় –
ভালো এই পথ-ভুল!’
ঝিঙে ফুল॥

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments