Wednesday, September 30, 2026
Homeশিক্ষামূলক গল্পশিক্ষামূলক গল্প: জার ও জীবন

শিক্ষামূলক গল্প: জার ও জীবন

শিক্ষামূলক গল্প: জার ও জীবন

একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জগ এবং তিনটি প্যাকেট নিয়ে ঢুকলেন। প্যাকেটে কি ছিল দেখা যাচ্ছেনা। শিক্ষক প্রথমে জগটি টেবিলের উপর রেখে তাতে পাথর এর টুকরো ভরা শুরু করলেন। এবং জগটির গলা পর্যন্ত ভরে ফেললেন। তখন ছাত্রদের জিজ্ঞাসা করলেন। জগটি কি ভরে গেছে??

সবাই একত্রে উত্তর দিল জ্বী স্যার, ভরে গেছে।

তখন শিক্ষক বলেলেন অপেক্ষা করো। তিনি ২য় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন এবং উপচে পরা পর্যন্ত ভরতে থাকলেন। নুড়ি গুলো বড় পাথরের ফাকা গুলোতে গিয়ে জায়গা দখল করে নিল। তিনি বললেন এখন বলো তো জগটি পুরোটি ভরেছে??

তখন ছাত্ররা বলেন, জ্বী স্যার। এবার পুরোটি ভরেছে।

শিক্ষক এবারও বললেন অপেক্ষা করো। তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে বালি ঢালতে শুরু করলেন। বালির ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণা গুলো জগে পাথর ও নুড়ি পাথরের মধ্যে থাকে সামান্য ফাকা গুলও দখল করে নিয়ে জগটি ভরে ফেললো।

এবার শিক্ষক নিজেই বললেন এবার জগটি সম্পূর্ণ ভরেছে।

এবার শিক্ষক বললেন এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো । এই বড় পাথর গুলো হচ্ছে আমাদের পরিবার, আর এই নুড়ি পাথর গুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজ সমূহ । এবং সব শেষের ক্ষুদ্র বালি কণা হচ্ছে ইগো, রাগ, ঝগড়া এর মতো ক্ষতিকর আপ্রয়োজনীয় জিনিশ।

যদি তোমোরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের জগটি ভরে ফেলো তবে, প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য যেমন জায়গা অবশিষ্ট থাকবেনা, তেমনি জীবনে রাগ, ইগো, নেগেটিভিটি দিয়ে ভরে ফেললে পরিবার, কর্মজীবন এবং সুখ শান্তিরও কোন জায়গা থাকেনা।

শিক্ষাঃ জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিক ভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ শান্তি ও সফলতা নির্ভর করে।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments