Thursday, July 30, 2026
Homeশিক্ষামূলক গল্পশিক্ষামূলক গল্প: চারটি গরু ও বাঘ

শিক্ষামূলক গল্প: চারটি গরু ও বাঘ

শিক্ষামূলক গল্প: চারটি গরু ও বাঘ

এ গল্পটি চারটি গরু নিয়ে। তিনটি কালো, একটি সাদা। তারা একটা বনের বিপদজনক জায়গায় বসবাস করত যেখানে হিংস্র প্রাণীদের আনাগোনা। একে অন্যের নিরাপত্তার জন্য তারা একসাথে থাকত এবং একে অপরের প্রতি সতর্ক দৃষ্টি রাখতো। এতে তারা তাদের জীবন বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল।

একদিন কালো গরুগুলো একত্র হল এবং বলল ‘এই সাদা গরুটা আমাদের জন্য বিপদজনক হয়ে উঠেছে। আমরা কালো বলে রাতের বেলা শত্রু আমাদের দেখতে পায়না, কিন্তু তাকে দেখতে পায়।

আমরা এটির জন্য ধরা পড়ে যাব৷ চল ঐ গরুটাকে আমরা দল থেকে বের করে দেই। তারপর আমরা তিনজন একসাথে থাকবো৷’ যেমন কথা তেমন কাজ। সেদিন থেকেই কালো গরুগুলো সাদাটাকে পরিত্যাগ করল, তিনজন একপাশে থাকত আর বেচারা সাদা গরুটা আরেক পাশে।

সেখানকার একটি বাঘ গরুদের মধ্যে অনৈক্য বুঝে ফেললো এবং সে সাদা গরুটার উপর ঝাঁপিয়ে পড়লো।

যখন বাঘটি সাদা গরুটার গোশত কামড়ে কামড়ে খাচ্ছিল, তখন কালো গরুগুলো কোন বাধা দিলনা। তারা তাকিয়ে তাকিয়ে তাদের ভাইকে মরতে দেখছিল। পরের রাতেই বাঘ কালো গরুগুলো উপর আক্রমণ করলো, কারণ তাদের শক্তি কমে গেছে ৷ এজন্য বাঘটি একটা কালো গরুকে ছিনিয়ে নিতে সক্ষম হলো৷ পরের রাতে বাঘের জন্য কাজটা আরো সহজ হয়ে গেল, কারণ গরু আছেই মাত্র দু’টো।

বাঘ খুব সহজে আরেকটা গরু খেয়ে নিল৷ শেষে গরু বাকি রইল মাত্র একটা ৷ গরুটা ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করলো। কিন্তু তার কোন সাহায্যকারী নেই। বাঘটি বুঝল গরুটা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে একসময় পড়ে যাবে, তাই সে মনের আনন্দে পায়চারি করতে লাগলো। সময় সুযোগমত সে গরুটার উপর ঝাঁপিয়ে পড়লো।

জীবনের শেষ মুহূর্তে এসে গরুটা একটা কথা বলেছিল, “আমি তো সেদিনই খাদ্য হয়েছি, যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে।” অর্থাৎ গরুটা বুঝতে পেরেছিল, যেদিন সে সাদা গরুটাকে সাহায্য করেনি, সেদিনই সে নিজের মৃত্যু পরওয়ানায় স্বাক্ষর করেছে।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments