Wednesday, September 30, 2026
Homeকবিতাভালবাসার জয় - যতীন্দ্রমোহন বাগচী

ভালবাসার জয় – যতীন্দ্রমোহন বাগচী

ভালবাসার জয়
– যতীন্দ্রমোহন বাগচী

ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে-
গোলাগুলির গোলেতে নয়, গভীর ভালোবেসে।
খড়ুগ, সায়ক, শাণিত তরবার,
কতটুকুন সাধ্য তাহার, কি বা তাহার ধার?
শত্রুকে সে জিনতে পারে, কিনতে নারে যে সে-
ও তার স্বভাব সর্বনেশে।
ভালোবাসায় ভুবন করে জয়,
সখ্যে তাহার অশ্রুজলে শত্রু মিত্র হয়-
সে যে সৃজন পরিচয়।
শত আঘাত-ব্যথা-অপমান লয় সে কোলে এসে,
মৃত্যুরে সে বন্ধু বলে জাপটে ধরে শেষে।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments