Thursday, July 30, 2026
Homeশিক্ষামূলক গল্পশিক্ষামূলক গল্প: এক লোভী কুকুর

শিক্ষামূলক গল্প: এক লোভী কুকুর

শিক্ষামূলক গল্প: এক লোভী কুকুর

একদিন এক লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরা মাংস চুরি করল। তা দেখে কসাই তার পেছনে তাড়া করল, কিন্তু কিছুদূর গিয়ে সে তার দোকানে ফিরে এলো। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগল প্রাণপণে।

অনেকটা পথ যাওয়ার পর সে পেছন ফিরে দেখল কসাইটা আসছে কি না। কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে-সুস্থে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর সে এসে পৌঁছল একটা ছোট্ট নদীর কাছে।

সে তখন মুখে মাংসের টুকরাটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগল । সে সময় নদীর পরিষ্কার পানিতে তার প্রতিবিম্ব ভেসে উঠল। লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মনে করল মাংস মুখে নিয়ে অন্য একটি কুকুর দাঁড়িয়ে আছে। সেই মাংসের টুকরাটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো।

সে এবার অন্য কিছু চিন্তা-ভাবনা না করে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। বহু কষ্টে সাঁতরে তীরে এসে কুকুরটা মনে মনে বলল, আরেকটু হলেই মরেছিলাম। লোভে পাপ, আর পাপে বিপদ।

সে আর কখনও লোভ না করার শপথ নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করল।

Inspire Literature
Inspire Literaturehttps://www.inspireliterature.com/
Read your favourite inspire literature free forever on our blogging platform.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Most Popular

Recent Comments